Dhaka Mail Logo

অর্থনীতি

দাম কমল এলপিজির

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় নতুন দাম ঘোষণা করে বিইআরসি। ঘোষিত নতুন দাম বুধবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এদিকে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির ঘোষিত নতুন দর অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজির ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৭৮ টাকা এবং ২০ কেজির দাম ২ হাজার ৬৪২ টাকা।

আরও পড়ুন

স্পট বাজার থেকে আরও এক কার্গো এলএনজি কিনছে সরকার

পর্যাপ্ত মজুত, তবু বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

এ ছাড়া ২২ কেজির সিলিন্ডার ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফলে সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের আগের মাসের তুলনায় ১৩ টাকা কম গুনতে হবে।

জেবি