জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬, ০৪:৪৯ এএম
ডিলারদের ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে উমরাহ পালনের সুযোগ এবং মোটরবাইক পুরস্কার দিয়েছে র্যানকন ইলেকট্রনিক্স। দেশব্যাপী ডিলার নেটওয়ার্কের সঙ্গে পারস্পরিক আস্থা, দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটির ‘ডিলার রিওয়ার্ড কর্মসূচি’র আওতায় এসব পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৫ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জন, বাজার সম্প্রসারণ এবং বিক্রি বৃদ্ধিতে অবদানের ভিত্তিতে সফল ডিলারদের নির্বাচিত করা হয়। বিজয়ী ডিলারদের একটি দলকে পবিত্র মক্কা ও মদিনায় উমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে। অন্য একটি দলের হাতে আনুষ্ঠানিকভাবে মোটরবাইক তুলে দেওয়া হয়েছে।
র্যানকন ইলেকট্রনিক্স জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ভোক্তা পর্যায়ে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়া এবং শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে ডিলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের ব্যবসায়িক সাফল্যকে উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও দৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে র্যানকন ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার সামীর মোহাম্মদ সালেহ বলেন, ‘র্যানকন ইলেকট্রনিক্সের সাফল্যের পেছনে আমাদের ডিলার অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা, আস্থা এবং ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ডিলারদের সাফল্যই আমাদের সাফল্য।’
তিনি বলেন, ভবিষ্যতেও ডিলার উন্নয়ন, ব্যবসায়িক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।
সামীর মোহাম্মদ সালেহ আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু পণ্য বাজারজাত করা নয়, বরং এমন একটি শক্তিশালী ডিলার ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে পারস্পরিক আস্থা, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত হয়।’
বর্তমানে র্যানকন ইলেকট্রনিক্স দেশব্যাপী ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম জোরদার করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর টেলিভিশন, রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের ব্যবসায় আগ্রহী নতুন উদ্যোক্তা ও ব্যবসায়িক অংশীদারদের প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
টিএই/এআরএম