Dhaka Mail Logo

অর্থনীতি

স্পট বাজার থেকে আরও এক কার্গো এলএনজি কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম

স্পট মার্কেট থেকে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই কার্গো কেনা হবে।

সোমবার (১৭ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ সময়ের জন্য এক কার্গো এলএনজি কেনায় সরকারের ব্যয় হবে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৪ টাকা।

সভায় জানানো হয়, প্ল্যাটস প্রকাশিত জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) গড় মূল্য, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিশ্লেষণ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে।

সরকার জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে গ্যাসের চাহিদা পূরণে নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে স্পট ও দীর্ঘমেয়াদি উভয় উৎস থেকেই এলএনজি আমদানি অব্যাহত রয়েছে।

এএইচ/এফএ