নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম
মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে রি-গ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে যাওয়ায় গ্যাস সংকটে পড়বে তিতাস গ্যাসের আওতাধীন এলাকা।
রোববার (২৬ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক গ্যাসের স্বল্পচাপজনিত ভোগান্তিতে পড়তে পারেন।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে কারিগরি সমস্যা সমাধান করে দ্রুত স্বাভাবিক গ্যাস সরবরাহ চালুর চেষ্টা চলছে। পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমআর/এআরএম