Dhaka Mail Logo

অর্থনীতি

দেশজুড়ে আকিজ এভিয়েশনের হেলিকপ্টার সেবা

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম

ব্যবসায়িক সফর, জরুরি ভ্রমণ কিংবা ব্যক্তিগত যাতায়াতকে আরও দ্রুত, নিরাপদ ও আরামদায়ক করতে বাংলাদেশজুড়ে বাণিজ্যিক হেলিকপ্টার সেবা দিচ্ছে আকিজ এভিয়েশন লিমিটেড।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের মূল্য বিবেচনায় কর্পোরেট, ব্যবসায়িক ও ব্যক্তিগত ভ্রমণকারীদের জন্য আধুনিক ও নির্ভরযোগ্য হেলিকপ্টার সেবা পরিচালনা করছে তারা। দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট ও দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ সেবা।

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টার সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা, আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্য সেবা পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির ভাষ্য, সময়-সাশ্রয়ী ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হেলিকপ্টার সেবার চাহিদা বাড়ছে। সেই চাহিদা পূরণে গ্রাহকদের জন্য সহজ ও নির্ভরযোগ্য সেবা নিয়ে কাজ করছে আকিজ এভিয়েশন লিমিটেড।

এমআর