Dhaka Mail Logo

অর্থনীতি

এলএনজি সরবরাহ কমে তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট, স্বল্পচাপের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় তীব্র গ্যাস স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এ কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

এমআর/এমআই