Dhaka Mail Logo

অর্থনীতি

বোর্ড ভেঙে আল আরাফাহ ইসলামী ব্যাংকে ফিরল পুরোনো নেতৃত্ব

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

বেসরকারি খাতের আল আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে পুরোনো উদ্যোক্তদের দিয়ে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্যাংকের আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ার কারণে আগের উদ্যোক্তাদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে।’

অন্য যেসব ব্যাংকের বোর্ড ভেঙেছে তাদের উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এ ব্যাংকের ক্ষেত্রে চিত্র ভিন্ন। তাই তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

১৪ সদস্য দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। তারা হলেন- বদিউর রহমান, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, এনায়েত উল্লা, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের পক্ষে প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কে, ওয়াই স্টিল মিলের পক্ষে প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

টিএই/এমআই