Dhaka Mail Logo

অর্থনীতি

আরও ছয় মাস অপরিবর্তিত থাকছে জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম

জাতীয় সঞ্চয় স্কিমগুলোর বিদ্যমান মুনাফার হার চলতি বছরের জুলাই-ডিসেম্বর মেয়াদেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এ সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে কার্যকর মুনাফার হার আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও একই হারে এবং একই শর্তে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে দেশের সব তফসিলি ব্যাংককে ওই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরও বলা হয়েছে, গত ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগকারীরা আগামী ডিসেম্বর পর্যন্ত আগের মতোই বিদ্যমান মুনাফার হার পাবেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব শর্তও অপরিবর্তিত থাকবে।

টিএই/এআরএম