নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেডের জমি ও অন্যান্য স্থাবর সম্পদের পুনর্মূল্যায়নের ফলে কোম্পানিটির সম্পদমূল্যে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। পুনর্মূল্যায়নের মাধ্যমে সম্পদের মূল্য ৭৬৩ কোটি ২৯ লাখ টাকা বেড়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর তথ্য অনুযায়ী, পুনর্মূল্যায়নের আগে কোম্পানিটির সম্পদের হিসাবমূল্য ছিল ২১ কোটি ১১ লাখ টাকা। পুনর্মূল্যায়ন শেষে সেই সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৭৮৪ কোটি ৪০ লাখ টাকা। ফলে কোম্পানিটির সম্পদমূল্যে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।
আরও পড়ুন: ব্যাংক নোট কখন এবং কেন বাতিল করা হয়?
শ্যামপুর সুগার মিলসের জমি ও অন্যান্য স্থাবর সম্পদের পুনর্মূল্যায়নের কাজ সম্পন্ন করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান মাহফিল হক অ্যান্ড কোম্পানি।
এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লাইফ ফান্ড ও প্রিমিয়াম আয়েও প্রবৃদ্ধি হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড দাঁড়িয়েছে ৪১ হাজার ৯৯৬ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৯ হাজার ৫৬০ কোটি ৭৬ লাখ টাকা।
আরও পড়ুন: মুদ্রানীতি ঘোষণা আজ, কমছে না নীতি সুদহার
একই সময়ে ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম আয় বেড়ে ২ হাজার ২৬৯ কোটি ৫ লাখ টাকায় উন্নীত হয়েছে। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৯৮৩ কোটি ৩ লাখ টাকা।
এমআর/এমআই