images

অর্থনীতি

বিদ্যুতের দাম বাড়বে কি না, জানা যাবে বিকেলে

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন ২০২৬, ০৭:১৬ এএম

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত ঘোষণা করা হবে আজ (বুধবার)।

মঙ্গলবার (২ জুন) বিইআরসি সচিব নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিইআরসির জানায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনে জমা দেয়।

এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি হয়। শুনানিতে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের মতামত ও প্রস্তাব পর্যালোচনা শেষে কমিশন তার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

বিইআরসি জানিয়েছে, আগামী ৩ জুন বুধবার দুপুর বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত কমিশনের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এমআর