images

অর্থনীতি

লিটারে ৪০ টাকা কমল জেড ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২৬, ০৬:৪৭ পিএম

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ৪০ টাকা (৩৯ টাকা ৫৭ পয়সা) কমানো হয়েছে।

শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দামে উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে দেশের বাজারেও নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। আজ রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য হবে ১৬৫ টাকা ৮৮ পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার।

আরও পড়ুন

ঢাকার পাম্পগুলোতে হঠাৎ উধাও গাড়ির দীর্ঘ লাইন, নেপথ্যে কী?

৮ দিনে তৃতীয়বার জ্বালানি তেলের দাম বাড়াল ভারত 

এর আগে চলতি মাসের ৭ মে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ছিল ১ দশমিক ৩৩৮৫ ডলার।

সে হিসেবে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে দশমিক ২৫৬ ডলার দাম কমেছে। মাসের শুরুতে দাম বাড়ানো হলেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসের শেষ ভাগে এসে তা আবার কমানো হলো।

এমআর/জেবি