images

অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে ৭৪ হাজার টন ডিজেল নিয়ে ভিড়েছে দুই জাহাজ

নিজস্ব প্রতিবেদক

১১ মে ২০২৬, ১০:৫৫ পিএম

মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে ৭৪ হাজার টন ডিজেল নিয়ে আজ সোমবার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুটি জাহাজ। দৈনিক ১২ হাজার ৫০০ টন হিসাবে এই ডিজেল দিয়ে পাঁচ দিনের বেশি চাহিদা মেটানো যাবে। মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ডেনমার্কের পতাকাবাহী জাহাজ টর্ম সিঙ্গাপুর (Torm Singapore) ভোর ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।

পরে সিঙ্গাপুর থেকে ৪০ হাজার টন ডিজেলের চালান নিয়ে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ সি র‍্যাপটর (Sea Raptor) বহির্নোঙরে এসে পৌঁছায় বেলা ১১টার দিকে।

জাহাজ দুটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, সকালে জাহাজ দুটি এসে পৌঁছেছে। জাহাজগুলো থেকে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাসের প্রস্তুতি চলছে।

এর আগে, ৬ মে দক্ষিণ কোরিয়া থেকে ২৭ হাজার টন নিয়ে সেস ব্র্যাভ (Ses Brave) নামের একটি জাহাজ এসে পৌঁছায়।

সোমবার (৪ মে) ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে ভিড়েছিল একটি জাহাজ।

এফএ