images

অর্থনীতি

রিহ্যাবের নতুন প্রেসিডেন্ট আলী আফজাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ এএম

শীর্ষ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয় লাভ করেছেন প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ড. আলী আফজাল। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একই পরিষদের আব্দুর রাজ্জাক।

‎শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দিনভর ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

‎ঘোষিত ফলাফলে অনুযায়ী প্রেসিডেন্ট পদে ড. আলী আফজাল পেয়েছেন ২৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১৯৩ ভোট। অর্থাৎ, ৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আলী আফজাল।

‎ঘোষিত ফলাফল অনুযায়ী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তুমুল প্রতিযোগিতা হয়েছে। এই পদে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রার্থী আব্দুর রাজ্জাক মাত্র ২ ভোটের ব্যবধানে জয়ী হন৷ তিনি পেয়েছেন ২১৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২১৪ ভোট পান।

‎এছাড়াও ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৫০ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট (১) পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আক্তার বিশ্বাস। ভাইস প্রেসিডেন্ট (২) পদে আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট (৩) পদে ২৩৪ ভোট পেয়ে এএফএম ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ নির্বাচিত হয়েছেন। ২৬২ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট (ফিনান্স) নির্বাচিত হয়েছেন ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) মো. মোরশেদুল হাসান নির্বাচিত হয়েছেন।

‎ঢাকা থেকে ২০ পরিচালক নির্বাচিত
‎ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা অঞ্চল থেকে পরিচালক পদে ২০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

‎নির্বাচনে ৩৩৮ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন মো. লাবিব বিল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব উভয়েই পেয়েছেন ৩০৪ ভোট; তবে ক্রমানুসারে তারা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন।

‎প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত রয়েছেন এ. জেড. এম. কামরুদ্দিন (২৯৮), ক্যাপ্টেন মো. শাহ আলম (২৯৩), মো. খাজা নাজিবুল্লাহ (২৯৩), শেখ কামাল (২৯১), মো. এমদাদুল হুসাইন সোহেল (২৯০), ডা. এন. জোহা (২৮৯) ও প্রফেসর মো. ফারুক আহমদ (২৮০)।

‎এ ছাড়া ১১তম থেকে ২০তম স্থান পর্যন্ত নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসাইন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মনজুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সরদার ও গোলাম কিবরিয়া মজুমদার।

‎এদিন সকাল ১০টা ৪০ মিনিটে থেকে বিকাল ৪টা ৩২ মিনিট পর্যন্ত রিহ্যাব নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ২৯টি পদের বিপরীতে চারজন প্রেসিডেন্ট প্রার্থীসহ তিন প্যানেলে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

‎এবারের রিহ্যাবের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ৬৭৩ ভোটার ছিলেন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৭০ জন। ঢাকা অঞ্চল থেকে ৫১২ জন ও চট্টগ্রাম অঞ্চল থেকে ভোট দিয়েছেন ৫৮ জন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টার পর থেকে ভোট গণনা শুরু হয়।

‎রিহ্যাবের এবারের নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও জাগারণ নামে তিনটি প্যানেল ছিল। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন একজন।

‎রিহ্যাবের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. জহিরুল হক ভূইঁয়া দায়িত্ব পালন করেন। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল।

‎এএম/ক.ম