ঢাকা মেইল ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম
নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর গ্রিনরোডে অবস্থিত ইউনিকো হসপিটালস পিএলসি প্রাঙ্গণে শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন সিইও আদ্রা কুরিয়েন, জেনারেল ম্যানেজার রুবী রেবেকা এরেঙ্গ, চিফ মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম.ডি. শরীফ আহমেদ, সিনিয়র ম্যানেজার (করপোরেট রিলেশনস) রেজাউল করিম, চিফ নার্সিং সার্ভিসেস অফিসার এলিজাবেথ জ্যোতি এবং ডেপুটি ম্যানেজার আহমেদ সামি।
অন্যদিকে ‘আমরা নারী’র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট শবনম শেহনাজ চৌধুরী, প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব), পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা. মো. খাদেমুল বাশার, পরিচালক (গবেষণা ও উন্নয়ন) ডা. বুশরা নূর আল চৌধুরী, পরিচালক (যোগাযোগ) ডা. তরুণ কান্তি পাল ও সংগঠনের অন্যান্য প্রতিনিধি।
এই সমঝোতা চুক্তির আওতায় ‘আমরা নারী’র সদস্যরা এবং তাদের পরিবার ইউনিকো হসপিটালসের নির্ধারিত বিশেষায়িত স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় সুবিধা পাবেন। পাশাপাশি, নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ইউনিকো হসপিটালস পিএলসি সক্রিয়ভাবে ‘আমরা নারী’র সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে। -বিজ্ঞপ্তি
ক.ম/