images

অর্থনীতি

বাড়ছে না ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম

ভোজ্যতেল নিয়ে সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানালেন, রান্নার এই তেলের দাম আপাতত বাড়ছে না।

রোববার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। 

তিনি বলেন, ‘দেশের মানুষ এ সময় যুদ্ধসহ নানা বৈশ্বিক পরিস্থিতিতে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।’

00
দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করছেন বাণিজ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল নিয়ে নিয়মিত আলোচনা করি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হোন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কিছু হয়নি।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তার কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এ প্রস্তাব দিয়েছিল।

তবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এএইচ