নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম
দেশের শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি কার্যকর হয়েছে রোববার (৫ এপ্রিল) থেকে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত স্বাভাবিক লেনদেন চলবে।
গতকাল শনিবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে প্রধান লেনদেন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা জানান, লেনদেনের নির্ধারিত সময়সূচি বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে কাজ করবে। নতুন সময় অনুযায়ী লেনদেন পরিচালিত হলে বাজার কার্যক্রম আরও নিয়মতান্ত্রিক ও ধারাবাহিকভাবে পরিচালনা করা সহজ হবে বলে তারা মনে করছেন।
এর আগে পরিবর্তিত পরিস্থিতির কারণে শেয়ারবাজারের লেনদেন সময়সূচিতে সমন্বয় আনা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আবারও নতুন করে সময় নির্ধারণ করে তা কার্যকর করা হয়েছে। নতুন এই সময়সূচি অনুযায়ী দেশের প্রধান শেয়ারবাজারে প্রতিদিন নির্ধারিত সময়েই লেনদেন কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
এমআর/এমআর