নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির (এলপি গ্যাস) দাম বাড়বে না কমবে, সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সৌদি আরামকোর ঘোষিত এপ্রিল মাসের সৌদি সিপি অনুযায়ী নতুন মূল্য সমন্বয়ের আদেশ ওইদিন আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বুধবার (১ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের শহীদ প্রকৌশলী ভবন (ষষ্ঠ তলা) কমিশনের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এপ্রিল ২০২৬ মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির নতুন মূল্য ঘোষণা করা হবে।
এপ্রিল মাসের এলপিজির মূল্য নির্ধারণে সৌদি আরামকোর ঘোষিত কন্ট্রাক্ট প্রাইস (সিপি) বিবেচনায় নিয়ে মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছে কমিশন। ঘোষিত নতুন মূল্যহার একই দিন কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
এমআর/এএইচ