images

অর্থনীতি

সোনারগাঁওয়ে করপোরেট ইফতারে বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম

প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ করপোরেট ইফতারে অংশ নিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকাতে আয়োজিত করপোরেট ইফতার প্রোগ্রামে অংশগ্রহণ করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম বলেন, বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়নে প্যান প্যাসিফিক সোনারগাঁও দীর্ঘদিন ধরে সুনাম ও পেশাদারত্বের সঙ্গে গুরুত্বপুর্ণ অবদান রেখে চলেছে। পবিত্র মাসে সবাইকে একত্রিত করে সুন্দর ইফতার মাহফিল আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পবিত্র রমজানের শিক্ষা আমাদের জীবনে ধারণ করে আমরা সবাই যেন দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি।

পরে সবার অংশগ্রহণে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে আরও ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমআইকে/ক.ম