images

অর্থনীতি

বাড়ল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ ২০২৬, ০৪:০৪ পিএম

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

নির্ধারিত দামে প্রতি লিটার জেট ফুয়েল ১১২ টাকা ৪১ পয়সায় বিক্রি হবে, যা গত মাসের তুলনায় ১৭ টাকা ২৯ পয়সা বেশি।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ০.৬২৫৭ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ ডলার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) এক বার্তায় কমিশন এ তথ্য জানায়।

এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ০.৬২৪৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ০.৬২৫৭ ডলার নির্ধারণ করা হয়।

এআর