images

অর্থনীতি

এবার আইডিআরএ চেয়ারম্যান আসলাম আলমের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ মার্চ ২০২৬, ১২:১১ পিএম

এবার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের কথা জানান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

চিঠিতে তিনি পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

টিএই/এফএ