images

অর্থনীতি

গভর্নর পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নিয়ে মন্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এটিকে তিনি স্বাভাবিক প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।’ 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। 

গভর্নর পদে এত দ্রুত পরিবর্তন? বিশেষ কোনো কারণ আছে কি না?’ সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এর বিশেষ কোনো কারণ নেই।’

এএইচ