images

অর্থনীতি

গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে বের করে দিলেন আন্দোলনকারী কর্মকর্তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দিয়েছেন আন্দোলনকারী বিএনপিপন্থী কর্মকর্তারা। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিকাল ৩টা ১০ মিনিটে আহসান উল্লাহ গভর্নর বিল্ডিং থেকে বের হওয়ার সময় তার ঘাড় ধরে গাড়িতে তুলতে নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের এডিশনাল ডিরেক্টর তৌহিদুল ইসলাম। এসময় নিরাপত্তাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

এসময় আরও ছিলেন নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, ডিরেক্টর নওশাদ মোস্তফা,  অ্যাডিশনাল ডিরেক্টর তানভীরসহ কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৩০ জন কর্মকর্তা। 

639131896_2155955578564619_2577250312197634723_n
বুধবার আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দিয়েছেন আন্দোলনকারী বিএনপিপন্থী কর্মকর্তারা। ছবি: ঢাকা মেইল

 

টিএই/ক.ম