images

অর্থনীতি

দেশজুড়ে মসজিদ পরিষ্কারে লাইজলের বিশেষ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ শীর্ষক এই উদ্যোগের আওতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১০০টিরও বেশি মসজিদে বিশেষ পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
 
মাসব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। লাইজলের নিজস্ব টিমের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও স্থানীয় ধর্মীয় নেতারা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
 
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে মসজিদে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। নামাজ, তারাবিহ, ইফতার ও সেহরিকে কেন্দ্র করে মসজিদে মানুষের আনাগোনা বাড়ে। তাই স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন হয়ে পড়ে। বিশেষ করে দেশের অনেক মসজিদে এখনো খালি মেঝেতে নামাজ আদায় করা হয়, যেখানে নিয়মিত জীবাণুনাশক পরিষ্কার কার্যক্রম গুরুত্বপূর্ণ।
 
রমজান মাসে মসজিদগুলো শুধু পাঁচ ওয়াক্ত নামাজেই সীমাবদ্ধ থাকে না; ইফতার ও সেহরিতেও মুসল্লিদের আনাগোনা থাকে। ফলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন হয়ে পড়ে। এ বিষয়টি বিবেচনায় রেখে শুধু রমজানেই নয়, দীর্ঘমেয়াদে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতিটি মসজিদে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন সরবরাহ করছে লাইজল। পাশাপাশি রমজান উপলক্ষে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্সও প্রদান করা হচ্ছে।
 
রেকিট বাংলাদেশের মার্কেটিং হেড সাবরিন মারুফ তিন্নি বলেন, রমজানে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে বেশি সময় ইবাদতে কাটান। পরিচ্ছন্ন পরিবেশ তাদের স্বস্তি ও মনোযোগ বাড়ায়। বিষয়টি মাথায় রেখেই আমরা সারা দেশে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতার এই কার্যক্রম হাতে নিয়েছি। ভবিষ্যতেও সমাজে ইতিবাচক প্রভাব রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
 
সাবরিন মারুফ বলেন, ঘরের পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক পরিসরেও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা তাদের দায়িত্ববোধের অংশ। বাজারে থাকা লাইজলের পাঁচটি ভ্যারিয়েন্টের মাধ্যমে ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ উদ্যোগ সেই সামাজিক অঙ্গীকারেরই প্রতিফলন।
 
এএইচ/ক.ম