images

অর্থনীতি

রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ এএম

পবিত্র রমজান মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পুঁজিবাজারে লেনদেন চলবে নতুন সময়সূচিতে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসইর ম্যানেজার (প্রকাশনা ও জনসংযোগ) মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। এরপর পোস্ট ক্লোজিং সেশন হবে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।

ডিএসইর অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলবে। রমজান ও ঈদুল ফিতরের ছুটির পর লেনদেন স্বাভাবিক সময়ে, অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ফিরে যাবে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকও রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে। নতুন সূচি অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অফিস খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এমআর