নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম
ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (ডিঅ্যান্ডবি) সম্প্রতি জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে একাধিক ক্যাটাগরিতে ‘লিডার’ হিসেবে নির্বাচিত হয়েছে। গ্রাহকদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে এই স্বীকৃতিগুলো পেয়েছে প্রতিষ্ঠানটি।
জি২ প্ল্যাটফর্মে ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পাওয়া মানে বিশ্বের শীর্ষ ৩ শতাংশ সফটওয়্যার কোম্পানির মধ্যে স্থান করে নেওয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, এই র্যাংকিং কোন কোম্পানির নিজস্ব দাবি বা প্রচারিত তথ্যের ওপর নয়, বরং সরাসরি গ্রাহকদের রিভিউ ও ব্যবহার অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হয়।
জি২ উইন্টার ২০২৬ এ – সেলস ইন্টেলিজেন্স ও লিড শনাক্তকরণ সক্ষমতা ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি হুভারস’; ডেটা গভর্নেন্স ও অ্যাকাউন্ট ইন্টেলিজেন্স ফিচার ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি কানেক্টস’; এবং থার্ড পার্টি ও সাপ্লায়ার রিস্ক ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি রিস্ক অ্যানালিটিক্স’ ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে।
গ্রাহকদের মতে, ডিঅ্যান্ডবি-এর সল্যুশনগুলো নতুন ক্লায়েন্ট খুঁজে পেতে এবং নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করতে বেশ সহায়ক। গ্রাহক পর্যালোচনায় আরও দেখা গেছে, এই সল্যুশনগুলো ব্যবহারে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ঝুঁকিমুক্ত রাখতে ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করতে প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক সহায়তা করেছে।
উল্লেখ্য, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট একটি গ্লোবাল ব্যবসায়িক তথ্য ও বিশ্লেষণ প্রদানকারী প্রতিষ্ঠান, যারা বিশ্বের অন্যতম বৃহৎ কমার্শিয়াল ডাটাবেস পরিচালনা এবং ব্যবসার অপারেশন, কমপ্লায়েন্স ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ডেটা ইন্টেলিজেন্স সল্যুশনস সরবরাহ করে। ফর্চুন ৫০০ তালিকাভুক্ত ৯০ শতাংশের বেশি প্রতিষ্ঠানসহ বিশ্বজুড়ে লক্ষাধিক কোম্পানি ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের তথ্যের ওপর নির্ভরশীল।
এজেড