নিজস্ব প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসব কর্যক্রম চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে উভয় পুঁজিবাজারে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।
ওয়েব সাইটে দেওয়া তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘০২ণ ইএঞই ০৩/০৯/২০২৭’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘ঞই২ণ০৯২৭’ এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- ‘৮৮৫৪৪’। একই ভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘ঞই২ণ০৯২৭’ এবং সিএসইতে ট্রেডিং আইডি- ‘৫০৩১০’।
তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৭ সালের ৩ সেপ্টেম্বর শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.১৪৬৬ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১০.১৭ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।
এমআর/এএস