Dhaka Mail Logo

অর্থনীতি

টেক ট্রিপ লিমিটেডের ১ম বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপন করেছে ইউএস-বাংলা গ্রুপের প্রতিষ্ঠান টেক ট্রিপ লিমিটেড। গতকাল বুধবার (৫ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি তাদের প্রথম বার্ষিকী উদযাপন করে।

প্রতিষ্ঠার ১ বছরে টেক ট্রিপ ইতোমধ্যে সাড়ে ৪ হাজার ব্যবসায়িক ক্লায়েন্টকে সেবা দিয়েছে। এবং দেশের ট্রাভেল সেক্টরকে একটি গুরুত্বপূর্ণ অনলাইন ট্রাভেল এজেন্ট (OTA) হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

প্রতিষ্ঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, টেক ট্রিপ লিমিটেড তার ক্লায়েন্টদের উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, আর এর জন্য তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এতে রয়েছে NDC (নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি) এবং বিশ্বের শীর্ষস্থানীয় অনেক এয়ারলাইনের সরাসরি API, যেমন ইমিরেটস, তুর্কিশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, ইউএস বাংলা, এয়ার আস্ট্রা, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই, সালাম এয়ার এবং আরও অনেক।

এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন উপলক্ষে, টেক ট্রিপের টিম তাদের এয়ারলাইন অংশীদার এবং সম্মানিত অতিথিদের সঙ্গে একত্রিত হয়ে এক বছর পূর্তির আনন্দ উদযাপন করেছে।

এইউ