Dhaka Mail Logo

অর্থনীতি

৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববার

নিজস্ব প্রতিবেদক

২৬ মে ২০২২, ০২:১৮ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৯ মে, রোববার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, সোস্যাল ইসলামী ব্যাংক ও ইসলামিক ফিন্যান্স লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩০ মে , সোমবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে, মঙ্গলবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এদিকে, সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১ পর্যন্ত ডিএসইতে ৮৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

টিবি