Dhaka Mail Logo

অর্থনীতি

৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০২২, ০১:৪৮ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৬ মে, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ব্যাংক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৯ মে, রোববার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে, সোমবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১১৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

টিবি