Dhaka Mail Logo

অর্থনীতি

৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

নিজস্ব প্রতিবেদক

২৪ মে ২০২২, ০১:৫৪ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৫ মে, বুধবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সাউথবাংলা ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৬ মে, বৃহস্পতিবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে, রোববার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এদিকে, আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারে লেন‌দেনের শুরু‌ থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সা‌র্বিক সূচক ডিএসইএক্সে প্রায় ১৫ প‌য়েন্ট যোগ হয়েছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে।

টিবি