Dhaka Mail Logo

অর্থনীতি

ঢাকায় বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ২.০ আনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের আয়োজনে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বিল্ডিং  ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট। শুক্রবার ১৭ নভেম্বর গুলশানের একটি হোটেলে এই অনুষ্ঠান হয়। 

এই বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্টে দেশের নির্মাণ খাতের সঙ্গে জড়িত মার্কেটিং পেশাজীবী, উদ্যোক্তা, প্রধান নির্বাহী, সাপ্লাই চেইন, ডিস্ট্রবিউশন, প্রোডাকশন, রিসার্চ, এজেন্সি, আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র এক্সপার্টরা যোগ দেন। মোট ৭টি সেশনে রড, সিমেন্ট, পেইন্টস, সিরামিক্স, ক্যাবলস, ফিটিংস, লিফট, ট্যাংক-পাম্প, এলয়, লাইটিং, ডোরসহ নির্মাণ সামগ্রীর মার্কেটের বর্তমান অবস্থা, আইডিয়া, সমস্যা, এবং সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা।

এসময় নির্মাণ সেক্টরের উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা থেকে পরামর্শ দেন এবং তাদের প্রত্যাশার কথা জানান। 

marketing

অনুষ্ঠানে আলো ছিল নির্মাণ শিল্পের উপর কেস স্টাডি, নতুন পণ্যের আইডিয়া, মার্কেটিংয়ের চ্যালেঞ্জ, ইনফ্লুয়েন্সারদের প্রভাব, আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে ডায়ালগ, অ্যাডফার্ম এবং মার্কেট রিসার্চ পেশাজীবীদের সঙ্গে ইনসাইট সেশন ও প্রশ্নোত্তর পর্ব।

অনুষ্ঠানের মূলপর্বে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের বিজনেস ম্যাগাজিন ‘বিজনেস ব্রিলিয়ান্স’ এর মোড়ক উন্মোচন করেন ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মির্জা মুহাম্মদ ইলিয়াস। শেষপর্বে স্পন্সর এবং পার্টনারদের সম্মাননা স্মারক প্রদান এবং ডিনারের মাধ্যমে শেষ হয় বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্টের দ্বিতীয় আসর।

এজেড