Dhaka Mail Logo

অর্থনীতি

স্পট মার্কেটে যাচ্ছে প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২২, ১১:১১ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ১৯ এপ্রিল মঙ্গলবার। তাই আজ রোববার ও আগামীকাল সোমবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ২৬ পয়সা।

এদিকে, কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণ হিসেবে তারা এমন তথ্য জানায়।

টিবি