Dhaka Mail Logo

সারাদেশ

রামেকে আরও তিন প্রাণহানি 

জেলা প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৮ এএম

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন ও করোনা পরবর্তী শারীরিক জটিলতায় মারা গেছেন একজন। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন মহিলা। পুরুষদের মধ্যে একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ও অপর জন ষাটোর্ধ্ব। এদিন মারা যাওয়া একমাত্র নারীর বয়স ষাটোর্ধ্ব বলে জানা গেছে। 
 
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, হাসপাতালের ২৯-৩০ নং ওয়ার্ডে ২ জন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একজন ভর্তি ছিলেন। বর্তমানে (বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) ১০৪ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ৫৮ জন। যেখানে গতকালও ৬০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। 

এদের মধ্যে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁ ৯ জন, নাটোরের ১০ জন, পাবনার ১ জন, কুষ্টিয়ার ১ জন, চুয়াডাঙ্গার১ জন, সিরাজগঞ্জের ১ জন ও ঝিনাইদহের ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান। 

তিনি আরও জানান, চিকিৎসাধীনদের মধ্যে ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে ১ জনের শরীরে। 

২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৭ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬ জন রোগী। 

এছাড়া বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৩ জনের করোনার নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ২০ জনের শরীরে। একই সময়ে রামেক ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ৪০ জনের শরীরে।

এইচই/এএ