জেলা প্রতিনিধি
০৭ মে ২০২৩, ০৩:২৬ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসী বন্ধুর স্ত্রীকে (২২) তুলে নিয়ে ধর্ষণ ও মোবাইলে নগ্ন ভিডিও-ছবি ধারণের অভিযোগ উঠেছে। শনিবার (৬ মে) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ১ জনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৪ মে) রাত আড়াইটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো.সোহেল (৩০) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন সর্দারের নতুন বাড়ির সাহাব উদ্দিন সর্দারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই বছর আগে পারিবারিক ভাবে উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় এক যুবকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিযুক্ত যুবক ভুক্তভোগীর স্বামীর বন্ধু।
ভুক্তভোগীর স্বামী প্রবাসে থাকায় সে তার বন্ধু সোহেলের মাধ্যমে তার শ্বশুরবাড়িতে বিভিন্ন বাজার-সদাই করে পাঠাতো। এই সুযোগে বন্ধুর স্ত্রীর সঙ্গে তার পরিচয় হয়।
গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সোহেল তাকে জোরপূর্বক অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে নগ্ন ছবি-ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী পরিবার অপহরণকারীর পরিবারকে ভুক্তভোগীকে উদ্ধারে চাপ সৃষ্টি করলে গতকাল ৬ মে রাত সাড়ে ১২টার দিকে অপহরণকারী ভিকটিমকে বসুরহাট বাসস্টেশনে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে।
এজাহার সূত্রে আরো জানা যায়, এর আগেও সোহেল ভিকটিমকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে আসছে। সোহেল ভুক্তভোগীকে তার সঙ্গে প্রতিনিয়ত কথা এবং শারীরিক সম্পর্ক বজায় না করলে মোবাইলে থাকা নগ্ন ছবিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলো। একই সঙ্গে ভুক্তভোগীকে খারাপ কাজে বাধ্য করতে নগ্ন ছবি ও ভিডিও তার মোবাইলে সংরক্ষণে রাখে। ব্ল্যাকমেইল করতে ভুক্তভোগী গৃহবধূর মোবাইলে তার নগ্ন ভিডিও-ছবি পাঠায় সোহেল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা হয়েছে। ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রতিনিধি/এইচই