Dhaka Mail Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

জেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৩, ০৮:৩৫ পিএম

চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপ প্রবাহ। চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদফতর বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। গত রোববার (২ এপ্রিল) থেকে টানা ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানান, গত ৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে। গত রবিবার (২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (৩ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। সন্ধ্যায় সারাদেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, এসময় বাতাসে আদ্রতার পরিমান ছিলো ৩৩ শতাংশ । বেশ কিছুদিন বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আদ্রতার পরিমান কমে গেছে। হঠাৎ কালবৈশাখি ঝড় ছাড়া সাধারণ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।

তিনি জানান, গত বছরের তুলনায় এবছর গরমের তীব্রতা অনেক বেশি। মৌসুমের শুরু থেকেই বেশ কয়েকবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। গরমের তীব্রতা আরও বেড়ে মাঝারি তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এধারা আরও কিছুদিন অব্যহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/ এজে