Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬

জেলা প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯ এএম

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নগর পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের ৭ জন ওয়ারেন্টভুক্ত, ১৬ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধের জন্য ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। 

২৬ জনের মধ্যে— আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন,  এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। 
       
মাদক মামলায় অভিযুক্তদের হেফাজত থেকে মোট ৬১৫ গ্রাম গাঁজা, ৪৯ গ্রাম হেরোইন, ৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ফেনসিডিল ও ৫ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। 

এইউ