জেলা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১০:৫৮ এএম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছদ্মবেশে লুঙ্গি পরে অভিযান চালিয়ে দেশীয় সুটারগানসহ মো. জুবায়ের (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রহনপুর কেডিসি পাড়া এলাকার একটি আম বাগান থেকে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. জুবায়ের রহনপুর পুরাতন বাজার এলাকার জিল্লুর রহমানের ছেলে।
ওসি মাহবুব রহমান ঢাকা মেইলকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, রহনপুর কেডিসি পাড়া এলাকার একটি আম বাগানে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করেছেন। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ারসহ পুলিশের এক টিম লুঙ্গি পরে ওই আমবাগানে অভিযান চালায়। অভিযানে জুবায়েরকে একটি দেশিয় সুটারগানসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।
টিবি