Dhaka Mail Logo

সারাদেশ

নদী থেকে মাদক কারবারির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৪ পিএম

মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামের নবগঙ্গা নদী থেকে পুলিশ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাবলু মোল্লা (৩৭) নামে এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে। বন্ধুদের সঙ্গে নৌকায় বসে তাস খেলার সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাবলু মোল্লা নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। বাবলু মোল্লা নিজনান্দুয়ালী গ্রামের মধ্যপাড়ার ওহায়েদ মোল্ল্যার ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,, গত শনিবার রাতে এলাকার কয়েকজন বন্ধু বাবলু মোল্লাকে বাড়িতে থেকে ডেকে নিয়ে যায়। পরে মাদকাসক্ত অবস্থায় তারা নৌকা বসে জুয়া খেলছিল। এ সময় নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে বাবুল মোল্লা নিখোঁজ হন। এর পর স্বজনরা তিন দিন ধরে অনেক খোঁজা-খুঁজি করেও তার কোন সন্ধান পয়নি। পরে সোমবার সকালে মাগুরা নিজনান্দুয়ালী গ্রামের নবগঙ্গা নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশ খরব দেয়। পরে পুলিশ ও দমকল বাহিনীর  সদস্যরা  তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।   

বাবলু মোল্লার স্ত্রী আসমা বেগম জানান, তার স্বামী বাবলু মোল্লাসহ চার বন্ধু মিলে শনিবার রাতে নবগঙ্গা নদীতে নৌকায় বসে তাস খেলছিল। এ সময়  তার স্বামী বাবলু মোল্লা নদীতে পড়ে নিখোঁজ হন। পরে সোমবার সকালে তার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ও দমকল কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন জানান, বাবলু মোল্লা একজন চিহ্নিত মাদক কারবারি ও মাদকসেবী। তার নামে মাদক দ্রব্য আইনে থানায় ২১ টি মামলা রয়েছে। ফলে সঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/একেবি