images

সারাদেশ

জোনার ফাউন্ডেশনের সভাপতি শাওন , সম্পাদক মাহবুবর 

জেলা প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০১ পিএম

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংস্থা ‘জোনার ফাউন্ডেশন’ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে এ.জে আশিকুর রহমান শাওনকে সভাপতি ও মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়। এতে মোট ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) জোনার ফাউন্ডেশনের ভার্চুয়ালী এক সাধারণ সভায় এই কমিটি অনুমোদন করে করেন প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান শাওন ও সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজার ছাদী, সহ-সভাপতি এসকে রঞ্জন দোলন প্রামাণিক, আতিকুর রহমান আতিক, কামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, তুষার কুমার সরকার, আহসান হাবীব, কো-চেয়ারম্যান তাওহীদ উল ইসলাম তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান জোবাইর ওমর হিমেল, কাওছার ইসলাম সীমান্ত, তৌফিকুর রহমান, রুবেল হাসান বিজয়, অর্থ বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম শিহাব, সাংগঠনিক সম্পাদক ডিএস কামরুল হাসান, ফরিদ মন্ডল, সৈকত হাসান, মোহাম্মদ আলী রোমেল, মুরাদ মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব সরকার, মহিলা বিষয় সম্পাদক  আনিশা রহমান, খন্দকার রিমি, আইন বিষয়ক সম্পাদক কানিজ আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আশিক, আরিফ মিয়া, জুয়েল মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সোহাগ মন্ডল, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক এইচএম হাসানুর রহমান অভি, রাজিব মিয়া, হাদীউল ইসলাম, সদস্য মিথুন হাসান রকি, ফজলে রাব্বী, নির্জন আহম্মেদ মুহিত ও লিটন মিয়া।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক বলেন ‘পেতেছি হাত অন্যর দ্বারে মোর জন্য নহে মানবতার তরে’ ২০১৪ সাল থেকেই বিভিন্ন মানুষের এবং আমাদের স্বেচ্ছাসেবীদের অনুদান এর মাধ্যমে প্রান্তিক ও অসহায় মানুষের জন্য কাজ করে আসছে জোনার ফাউন্ডেশন।

জোনার ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি আশিকুর রহমান বলেন, আত্ম বিশ্বাস একদিন বড় প্রাণ, এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে কর্ম এলাকার আর্থ - সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়ন , আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সেচ্ছাসেবী সংস্থা হিসাবে আত্ম প্রকাশ করে জোনার ফাউন্ডেশন। এরপর থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

প্রতিনিধি/ এজে