images

সারাদেশ

কালীগঞ্জে গাঁজা গাছসহ যুবক গ্রেফতার 

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজা গাছসহ তুষার খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টায় কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার তুষার খান একই গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে।  

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু জানান, রোববার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, নজরুল খানের ছেলে নিজ বাড়ির উঠানের বাথরুমের পাশে গাঁজা গাছ লাগিয়ে পরিচর্যা করছে। এমন সংবাদে রাত ১২টার সময় নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে ৮ ফুট ২ ইঞ্চি লম্বা এবং ২ কেজি ওজনের একটি গাঁজা গাছ জব্দ করা হয়।এ সময় ছেলে তুষারকে গ্রেফতার করা হয়।

উদ্ধার গাছের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। 
 
তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইনে ৩৬(১) টেবিলের ১৮(ক) ধারায় মামলা দিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করাহয়েছে। 

প্রতিনিধি/এইচই