images

সারাদেশ

গজারিয়ায় ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৩, ০৭:২৩ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে গিয়াস (৩৩) ও আমির হোসেনের ছেলে সাগর(২৪)।

গজারিয়া থানার এসআই নুরুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থেকে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পরিবহনের কাজে তারা একটি মোটরসাইকেল ব্যবহার করতো সেটি জব্দ করা হয়েছে।

রগজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে।


প্রতিনিধি/ এজে