Dhaka Mail Logo

সারাদেশ

সাভারে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৩, ১০:৩২ এএম

ঢাকার সাভারে ১ হাজার ৭৩৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পূর্বপাড়া এলাকার তুরাগ নদীর পাড় থেকে পুলিশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিষয়টি ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

গ্রেফতাররা হলেন—রাসেল (২৪) ও জুয়েল (২৪)।  রাসেলের বাড়ি আমিনবাজারর বড়দেশী মধ্যপাড়া এলাকায়। তার বাবার নাম মজিবর রহমান। জুয়েলের গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার স্বরূপদাও এলাকায়। তার বাবার নাম মো. সোহাগ মিয়া।

এসআই হারুন অর রশিদ ঢাকা মেইলকে বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন মাদক কারবারি বড়দেশী পূর্বপাড়া তুরাগ নদীর পাড়ে বালুর গদির সামনে রাস্তার ওপর মাদক কেনাবেচা করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩৫ পুরিয়া হেরোইনসহ দু’জনকে গ্রেফতার করা হয়। উভয়ের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।

টিবি