জেলা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ০৯:৪৫ পিএম
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২০২৩ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান (স্টাফ রিপোর্টার এনটিভি, দৈনিক যুগান্তর, ঢাকা ট্রিবিউন ও সাপ্তাহিক নির্বাণ) ও সাধারণ সম্পাদক পদে শেখ সেলিম (চ্যানেল আই, বাসস) ও সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ নাসিম আনসারী (যমুনা টিভি, ঢাকা মেইল, সাম্প্রতিক দেশকাল ও ঝিনাইদহ চোখ) পুনঃ নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. শহীদুল ইসলাম (প্রধান সম্পাদক দৈনিক নবচিত্র) সহ-সভাপতি (১), আব্দুল হাই (দৈনিক ভোরের ডাক) সহ সভাপতি (২) রফিকুল ইসলাম (বৈশাখী টিভি, দৈনিক ইত্তেফাক), সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিল্টন ( ‘এখন’ টেলিভিশন, প্রতিদিনের বাংলাদেশ), সহ সাধারণ সম্পাদক জাফর উদ্দীন রাজু (দি ডেইলি অবজারভার, দৈনিক নয়া শতাব্দী), কোষাধ্যক্ষ পদে অলিয়ার রহমান (গাজী টিভি), দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (ঢাকা পোষ্ট), আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ শেখ শফিউল আলম লুলু, (দৈনিক নতুন সময়), ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার আলম ( দীপ্ত টিভি) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নির্বাহী পরিষদের সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন। তারা হলেন-মোঃ আলাউদ্দীন আজাদ (সম্পাদক দৈনিক নবচিত্র, দৈনিক নয়া দিগন্ত), আজিজুর রহমান সালাম (দৈনিক জনতা, দি নিউজ টু-ডে), আজিবর রহমান (দি ডেইলি স্টার) শাহরিয়ার রহমান রকি (ডিবিসি টেলিভিশন), মাহফুজুর রহমান ( আমাদের নতুন সময়, ঢাকা প্রকাশ) গিয়াস উদ্দীন সেতু (দৈনিক গণমুক্তি, দৈনিক মাথাভাঙ্গা) এবং রফিক আহমাদ (কলামিষ্ট)।
এর আগে, সকাল ১১ টার দিকে জেলা শহরের পাগলাকানাই সড়কস্থ নিজস্ব কার্যালয়ে সভা কক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান। বার্ষিক আয় ব্যায়ের হিসেব তুলে ধরেন সাধারণ সম্পাদক শেখ সেলিম। এসময় উনমুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত সদস্য বৃন্দ। সংবাদ কর্মিদের ঝুঁকি এবং নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা।
প্রতিনিধি/এজে