জেলা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১১:০৮ এএম
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) নিহত জৈন উদ্দিনের বাবা নূর মিয়া বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন।
জৈন উদ্দিন (১৮) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ভারত থেকে লাকড়ি (জ্বালানি কাঠ) আনতে চার বাংলাদেশির একটি দল গিয়েছিল। এ সময় ভারতীয় অংশের খাসিয়ারা তাদেরকে গুলি করলে জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে গুলি লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে তার সঙ্গে থাকা বাকি তিনজন দৌড়ে বাংলাদেশে চলে আসেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় নিহত জৈন উদ্দিনের বাবা নূর মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ‘উৎমা সীমান্ত এলাকায় জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার’ বিষয়টি উল্লেখ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
টিবি