Dhaka Mail Logo

সারাদেশ

জয়পুরহাটে পর্নো ভিডিও সরবরাহ, গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২২, ০৬:২২ পিএম

জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রোববার (২০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। 

এর আগে শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে কালাই উপজেলার মোলাগাড়ী বাজারে এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—কালাই উপজেলার বাখড়া বেলগারিয়া গ্রামের মৃত মনসুর রহমান ছেলে আকতারুল ইসলাম (৩১), নানাহার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাদেক আলী (২৩), মহিরোম গ্রামের ইশারত আলীর ছেলে সাজু মিয়া ওরফে সেলিম (২৬), বাখড়া (উত্তরপাড়া) গ্রামের আব্দুল আজিজের ছেলে সবুর ইসলাম (২৪), নানাহার গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলম (৩৪), মোলামগাড়ী হাট গ্রামের মৃত হারেজ প্রামাণিকের ছেলে সাহেব আলী (৩২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান,আর্টিলারির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি মনিটর, ৬টি সিপিইউ, ৬টি কি-বোর্ড ৬টি মাউস, ১১টি হার্ড ডিস্ক, বিভিন্ন প্রকারের ১৮টি ক্যাবলসহ ৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে ছয়জনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে কালাই থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এইচই