জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ০৮:৩২ পিএম
টাঙ্গাইলের ঘাটাইলে একসঙ্গে ৩ সন্তান জন্ম দিয়েছেন এ প্রসূতি নারী। তার নাম রুমা আক্তার (২৫)। সে উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী শরিফ উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তান জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে ২ জন ছেলে এবং ১ জন মেয়ে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন রুমা আক্তার। বর্তমানে বাচ্চাসহ মা পুরোপুরি শঙ্কামুক্ত রয়েছে।
তিনি আরও জানান, দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চাচ্ছি। একসঙ্গে তিন সন্তান হওয়ায় বাবা-মা, দাদা-দাদিসহ স্বজনরাও খুশি। তবে নবজাতক তিন শিশুর এখনও কোনো নাম রাখা হয়নি।
এ বিষয়ে নবজাতকদের বাবা প্রবাসী শরিফ উদ্দিন বলেন, আল্লাহ আমাকে তিনটি সন্তান একসঙ্গে দান করেছেন। আশা করি দুই ছেলে, এক মেয়ে লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করতে পারব।
প্রতিনিধি/একেবি