images

সারাদেশ

ইবনে হাইসাম মাদরাসায় ভর্তি উৎসব

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ নভেম্বর ২০২২, ০২:০৩ পিএম

ইসলাম ভিত্তিক বিজ্ঞান মনস্ক ইবনে হাইসাম মাদরাসায় ভর্তি উপলক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি (৫ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গোশালাস্থ ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসায় এক মতবিনিময় শেষে ভর্তি উৎসব শুরু হয়।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অভিভাবক, শিক্ষকমণ্ডলী, পরিচালকবৃন্দ ও শিক্ষার্থীরা তাদের মতামত দেন। 

প্লে-গ্রুপ থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করানোর উদ্দ্যোগ নেওয়া হয়েছে। অত্যাধুনিক মানসম্পন্ন সৃজনশীল শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে সিরাজগঞ্জে এ শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করে।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘ইসলাম ভিত্তিক বিজ্ঞান মনস্ক সর্বাধুনিক তথ্য-প্রযুক্তির জ্ঞানসমৃদ্ধ ও দেশ প্রেমিক জনসম্পদ গড়ার লক্ষ্যে আমাদের প্রিয় শহর সিরাজগঞ্জে একটি ব্যতিক্রমী ও সৃজনশীল শিক্ষাপ্রতিষ্ঠান ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে।

এ মাদরাসায় দাখিল/আলিম শিক্ষা গ্রহণের পর শিক্ষার্থীরা দেশ বিদেশ বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ইসলামি জ্ঞানসমৃদ্ধ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস অফিসার, শিক্ষক, গবেষক, বিজ্ঞান মনস্ক আলেমে দ্বীনসহ বিভিন্ন পেশায় নিয়োজিত হতে পারবে। এতে দেশ ও জাতির সেবার মাধ্যমে দুনিয়ার সমৃদ্ধি এবং অখিরাতে শান্তি লাভ করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

বক্তারা আরও বলেন, ‘গুণগত শিক্ষার মান নিশ্চিত করতে এ মাদরাসায় সম্পৃক্ত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক চিকিসক, ব্যাংকার, ব্যবসায়ী, আইনজীবী, স্থপতি, প্রকৌশলী, সাংবাদিক সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ নৈতিকতা বোধসম্পন্ন খ্যতিমান ব্যক্তিবর্গ।’

এআইএম/টিবি