images

সারাদেশ

চকরিয়ায় ৩১ মামলার আসামি ফারুক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২২, ০৪:৩৯ পিএম

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা এলাকার শীর্ষ সন্ত্রাসী ৩১ মামলার আসামি ডাকাত ফারুক অবশেষে  র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। 

বুধবার (১৯ অক্টোবর) ভোরে ফারুকের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মো. ফারুক (৩৮) চকরিয়ার  খুটাখালী সেগুনবাগিচা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা  নুরুল আলম ওরফে বকি নুরুলের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ( আইন ও গণমাধ্যম)  মো. আবু সালাম চৌধুরী। 

তিনি জানান, ফারুকের নামে  নাইক্ষ্যংছড়িতে জোড়া খুন ও ডাকাতিসহ ৮টি জিআর মামলা, ১৭টি বন আইনের মামলাসহ সর্বমোট ৩১টি মামলা রয়েছে। এছাড়াও তার এলাকায় চাঁদাবাজি, ধর্ষণ ও খুনসহ অর্ধশতাধিক অভিযোগও রয়েছে বিভিন্ন থানায়। 

জানা গেছে,এই  ফারুক এলাকায় ডাকাতি, খুন, ধর্ষণ, ইয়াবা ব্যবসা, নারী পাচার, বন বিভাগের  জায়গা দখল ও বনের কাঠ  পাচারসহ শতাধিক অপকর্মের হোতা।

তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। ডাকাত ফারুক  আটকের পরপরই এলাকার সাধারণ মানুষের মাঝে  উল্লাস ছড়িয়ে পড়ে এবং মিষ্টি বিতরণ করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার  আবু সালাম  চৌধুরী আরও জানান, আটক ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এজে