Dhaka Mail Logo

সারাদেশ

অবৈধভাবে নকল সার-কীটনাশক উৎপাদন, জরিমানা

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২২, ১০:৫১ পিএম

নওগাঁয় ‘বাংলাদেশ সিট কোম্পানি’ সাইনবোর্ড টাঙ্গিয়ে দীর্ঘদিন অবৈধভাবে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করনের অভিযোগে কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে রানীনগর উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া এলাকায় ‘বাংলাদেশ সিট কোম্পানি’ প্রো. জালাল সরদার নামক সাইনবোর্ড টাঙ্গিয়ে কারখানা স্থাপন করে দীর্ঘ দিন থেকে অবৈধভাবে নকল সার, নিম্নমানের বিপুল পরিমাণ কীটনাশক তৈরি করে মজুদ ও প্যাকেটজাত করে নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিলেন। এ ছাড়াও বেশি মুনাফার জন্যে নকল সার ও কিটনাশক অবৈধভাবে মজুদ রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ওই কারখানায় উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানা থেকে ১কেজি জিপসাম , কমলা-৫০ মিলিসহ ১৭ ধরনের বিভিন্ন  ১৫ হাজার প্যাকেট, মেয়াদ উত্তীর্ণ মোড়ক এবং তিন ব্যারেল ক্যামিক্যাল ভর্তি বোতল উদ্ধার করা হয়। পাশাপাশি এক হাজার বোতল এবং খালি মোরগজাত পলিসিনসহ কালী সিল প্যাড জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান,  ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ওই কারখানার মালিক অসাধু ব্যবসায়ী জালাল সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ওই কারখানার মালিককে সরকারি বিধি মোতাবেক কার্যক্রম পরিচালনা না করার জন্য বলা হয়েছে। 
 আওতায় আনা হবে বলে নির্দেশ প্রদান করেন।

প্রতিনিধি/একেবি