জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ০২:১৪ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধায় অটোভ্যানের চাপায় সিফাত (১১) নামে ৫ম শ্রেণির শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার বড়খাতা কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিফাত হোসেন (১০) ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আল-আমিন এর ছেলে সিফাত। সে রমনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ভ্যান যোগে বড়খাতা বাজার থেকে বাড়ি ফিরছিল সিফাত। বড়খাতা কলেজ গেট এ মোড় ঘুরতে গিয়ে ভ্যানটি উল্টে গেলে সিফাত চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, অটোভ্যান চাপা পড়ে শিশুর মৃত্যুর। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
এজে